মেহেরপুর সীমান্তে আবারও নারী শিশুসহ ৮ জন পুশ-ইন

প্রথম পাতা » খুলনা » মেহেরপুর সীমান্তে আবারও নারী শিশুসহ ৮ জন পুশ-ইন
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



মেহেরপুর সীমান্তে আবারও নারী শিশুসহ ৮ জন পুশ-ইন

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত দিয়ে ২ শিশুসহ ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৬টার সময় রংমহল সীমান্তের ১৩৭নং মেইন পিলার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

পুশ‌-ইন হওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ইশাহাক মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৩৫), নড়াইল জেলা শহরের বরগাত গ্রামের টুটুল মোল্লার স্ত্রী আবেজান (৩২), জামালপুর জেলার ইসলামপুর থানার কান্দার চর গ্রামের মোজাম্মেলের মেয়ে আকলিমা খাতুন (২১), খুলনা জেলার দেবপা সরকারের স্ত্রী নাসিমা তালুকদার (২৪) (বাক প্রতিবন্ধী), ছেলে রহিম (৪) ও রোহান (৩), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মুখী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে টিটু মিয়া (৪৫) এবং খুলনা জেলার দৌলতপুর থানার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম।

রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার জানান, সকালে মেহেরপুর জেলায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে গাংনী উপজেলাধীন কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত মেইন পিলার ১৩৭ দিয়ে ৮ জন ভারতে অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিগলকান্তি বিএসএফ সদস্যরা পুশ‌-ইন করে। কাথুলী বিওপির বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় রংমহল সীমান্তে মেইন পিলার ১৩৭ হতে বাংলাদেশের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে পুশ-ইন হওয়া ৮ জন ব্যক্তিদের আটক করে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, সীমান্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, এই নিয়ে গত দেড় মাসে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৭৯ জন নারী, পুরুষ ও শিশুসহ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ।

বাংলাদেশ সময়: ১৩:৪২:১৮   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ