আজ আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



আজ আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস

আজ আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেছেন, এই দিবস পালনে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

প্রধান উপদেষ্টা বলেন, এই দিনটি হোক শাসনের নৈতিক ভিত্তি পুনরুদ্ধারে সচেষ্ট বাংলাদেশসহ সব দেশের জন্য এক মোড় পরিবর্তনের সূচনা।

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসের ইতিহাস

জাতিসংঘ প্রতি বছর নির্যাতনের শিকারদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং বিশ্বব্যাপী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসটি পালন করে থাকে।

১৯৮৭ সালের ২৬ জুন জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই দিনটির তাৎপর্যকে স্মরণ করে জাতিসংঘ ১৯৯৭ সালে এক সাধারণ পরিষদের সিদ্ধান্তে ২৬ জুনকে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

প্রতিবছর এই দিবসটি উপলক্ষে বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচি, সেমিনার, মানববন্ধন ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে একটি নির্যাতনমুক্ত পৃথিবী গড়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৪৮   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ