এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৯ শিক্ষককে অব্যাহতি, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৯ শিক্ষককে অব্যাহতি, ৩ পরীক্ষার্থী বহিষ্কার
শুক্রবার, ২৭ জুন ২০২৫



এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৯ শিক্ষককে অব্যাহতি, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠির নলছিটিতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়ার ঘটনায় ৯ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় নলছিটির হদুয়া মাদরাসা ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, হদুয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে হলে শিক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়া যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ জন শিক্ষককে অব্যাহতি ও ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ধরনের ঘটনায় নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রের ভেতরে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার সময় দুটি কেন্দ্রে মোবাইল পাওয়ায় যায় যা দায়িত্বে অবহেলা তাই ৯ জন শিক্ষককে অব্যাহতি ও ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার পরিবেশ স্বচ্ছ রাখতে নিয়মিত তদারকি ও কড়া নজরদারি চলবে।

বাংলাদেশ সময়: ১২:১০:৪২   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ