শরীয়তপুরের সখিপুরে ডোবা থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরের সখিপুরে ডোবা থেকে তরুণীর লাশ উদ্ধার
শুক্রবার, ২৭ জুন ২০২৫



শরীয়তপুরের সখিপুরে ডোবা থেকে তরুণীর লাশ উদ্ধার

শরীয়তপুরের সখিপুরে ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আলী আশ্রাফ বেপারি কান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা গফুর ঢালীর বাড়ির পাশে একটি ডোবায় লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণীর বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সখিপুর থানার ওসি জানান, লাশটি আংশিক পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে লাশটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হবে এবং স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:০৬   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ