৩৬ দিনব্যাপী জুলাই অভ্যুত্থান উদ্‌যাপন করবে এবি পার্টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩৬ দিনব্যাপী জুলাই অভ্যুত্থান উদ্‌যাপন করবে এবি পার্টি
শুক্রবার, ২৭ জুন ২০২৫



৩৬ দিনব্যাপী জুলাই অভ্যুত্থান উদ্‌যাপন করবে এবি পার্টি

অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান উদযাপনে প্রতীকী রোডমার্চ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

আজ সকালে রাজধানীর বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ৩৬ দিনব্যাপী কর্মসূচি তুলে ধরেন।

এবি পার্টির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ জুলাই স্মরণে প্রতীকী মিছিল, রংপুরে শহীদ আবু সাঈদের কবরে দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের প্রতীকী সম্মাননা প্রদান ও সংবর্ধনা, রায়েরবাজারে গণকবরে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া, আলোচনা সভা, প্রতীকী রোডমার্চ ও পথসভা, স্মারকলিপি প্রদান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন। আগামী ১ জুলাই শুরু হয়ে এসব কর্মসূচি ৫ আগস্ট পর্যন্ত চলবে।

এবি পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের মাধ্যম হচ্ছে নির্বাচন। কিন্তু ক্ষমতাসীনরা সবসময় নির্বাচন ছাড়া জোর করে তাদের ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে। পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে ৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭০ এর নির্বাচন আদায় করা সম্ভব হয়েছিল কিন্তু তারা গণহত্যা চালিয়ে সে নির্বাচনের ফল বাস্তবায়ন করতে দেয়নি। ফলে অনিবার্য হয়েছে মুক্তিযুদ্ধ। যা দেশের মানচিত্র, পতাকা ও ভূখণ্ড নতুন করে নির্ধারণ করেছিল।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ৯০ এর গণ-আন্দোলনের পর ৯১ এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল যা সংবিধানে নতুন করে অন্তর্ভুক্ত করতে হয়েছে। নব্বইয়ে তিন জোটের রূপরেখা ঘোষণা করে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল।

তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলসহ সকল কিছু ধ্বংস করে দিয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়নি উল্লেখ করে মঞ্জু বলেন, হাজার হাজার মানুষের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে সিংহাসন ছেড়ে পালাতে হয়েছে। সুতরাং শুধু একটা নির্বাচন করে ক্ষমতায় নতুন সরকার বসলেই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূর্ণ হবেনা, বরং একাত্তর, নব্বই ও চব্বিশের অঙ্গীকার বাস্তবায়নে সকলে ঐকমত্যে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে নতুন মাত্রায় উপনীত করতে হবে। তিনি সকলকে সেই অঙ্গীকার বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবিএম খালিদ হাসান ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৯   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ