খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীরকে স্মরণ

প্রথম পাতা » খুলনা » খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীরকে স্মরণ
শুক্রবার, ২৭ জুন ২০২৫



খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীরকে স্মরণ

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক নেতারা তার বর্ণাঢ্য সাংবাদিকতা ও বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী, সদস্য এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নু, শেখ লিয়াকত হোসেন, এস এম ইয়াসীন আরাফাত রুমী প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ অন্যান্য প্রয়াত সাংবাদিকদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে করা হয় দোয়া।

এর আগে খুলনা প্রেস ক্লাব চত্বরে শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাব সদস্য, স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজ এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৭ জুন খুলনার ইসলামপুর রোডে নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় হুমায়ুন কবীর বালু নিহত হন।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫০   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ