জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম

জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন- এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব।

মঙ্গলবার (০১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন,এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সাথে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন—আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা।

এ সময় তিনি আরও বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে এ তিনটি দাবি আবারও করছি।

নতুন সংবিধানের মাধ্যমে আসবে নতুন বন্দোবস্ত- এ কথা জানিয়ে নাহিদ ইসলাম আবারও বলেন,

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাব। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব।

একই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে। গণহত্যার বিচার শেষ করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে।

তিনি বলেন,

আবু সাঈদের কবরের মাটি ছুঁয়ে শপথ করছি, যতদিন নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ ছাত্রজনতার নেতৃত্বে এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৪৮:০৪   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মেঘলা বাসে যাত্রীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী
দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী
ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট
ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ