স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

শিক্ষার্থীরা আন্দোলন করে মুক্তির স্বাদ দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ে এ দেশের সব শ্রেণির মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল, তা যেন অটুট থাকে।

মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন শপথ নেবো, যাতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন,

শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই গণতান্ত্রিক আন্দোলনের এক অমোঘ ডাক, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিলুপ্ত করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেয়া।

তিনি বলেন, জুলাইয়ে এ দেশের সব শ্রেণির মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল, তা যেন অটুট থাকে। এর থেকে ১৬ বছর যেন অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন তাকে বিনাশ করতে পারি– এই হোক জুলাইয়ের শিক্ষা।

‘আমাদের সামনের পথ অনেক কঠিন হলেও সম্ভাবনা আছে। সেই বিশ্বাস নিয়েই যেন জুলাইয়ে গণজাগরণের মাসে পরিণত করি’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১২:৪৩:২২   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে শিশুর মৃত্যু, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
দুর্নীতিমুক্ত সমাজ ও জাতি গঠনে সততার বিকল্প নেই : ডেপুটি স্পিকার
চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়া সঠিক ছিল না : বাণিজ্য ও শিল্পমন্ত্রী
আগামী বাজেট হবে যুব এবং ব্যবসাবান্ধব : তিতুমীর
ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন
হজ ব্যবস্থাপনার শীর্ষ তালিকায় বাংলাদেশ
কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ