কার অনুরোধে ‘হেরা ফেরি থ্রি’তে ফিরলেন পরেশ রাওয়াল?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কার অনুরোধে ‘হেরা ফেরি থ্রি’তে ফিরলেন পরেশ রাওয়াল?
বুধবার, ২ জুলাই ২০২৫



কার অনুরোধে ‘হেরা ফেরি থ্রি’তে ফিরলেন পরেশ রাওয়াল?

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি থ্রি’ থেকে অভিনেতা পরেশ রাওয়ালের বেরিয়ে যাওয়া এবং পরবর্তীতে তার ফিরে আসা নিয়ে ইন্ডাস্ট্রিতে চলছিল নানা জল্পনা।

এমনকি প্রযোজনা সংস্থার সঙ্গে মামলা মোকদ্দমার খবরও প্রকাশ্যে আসে। কিন্তু অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বাবু ভাইয়া’ চরিত্রে পরেশ রাওয়ালের প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে স্বস্তি এনেছে।

পিঙ্কভিলায় দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, পরেশ রাওয়ালের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য হয়েছিল যা সমাধান করতে সময় লেগেছে। ইন্ডাস্ট্রির অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ফিরোজ নাদিয়াদওয়ালা বলেন, ‘আমার ভাই সাজিদ নাদিয়াদওয়ালা এবং আহমেদ খানের ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্দেশনায় ‘হেরা ফেরি’ পরিবার আবারও একত্রিত হয়েছে। আমার ভাই সাজিদ এই বিষয়টি সমাধানের জন্য অনেক দিন ধরে প্রচেষ্টা করেছে। আমাদের সম্পর্ক ৫০ বছরেরও বেশি পুরোনো।’

গত মে মাসে হঠাৎ করেই পরেশ রাওয়াল ঘোষণা করেন যে তিনি ‘হেরা ফেরি থ্রি’র সঙ্গে আর যুক্ত থাকছেন না। এর জেরে প্রযোজক অক্ষয় কুমারের সংস্থা তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল এবং পরেশ চুক্তির টাকা ফেরত দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৩৭   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ