বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না : আযম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না : আযম খান
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না : আযম খান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না। আমরা হাইব্রিড মানুষগুলোর সম্পর্কে অত্যন্ত সচেতন।

তিনি আজ দুপুরে জেলার বাসাইল ডিগ্রি কলেজে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন- হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যহত করেছে, তেমন মানুষকেও অতিষ্ঠ করে তুলেছিল।

আযম খান বলেন, এখন কেউ-কেউ বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। আমি বলবো, এই নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে- বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া, শিল্পায়নকে পিছিয়ে দেয়া ও সমৃদ্ধিকে পিছিয়ে দেয়া।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৫   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ