পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি

পাবনায় এক রাতে কবরস্থান থেকে ২১ টি কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে সুজানগর উপজেলা আমিনপুর থানার বিরাহিমপুর কেন্দ্রীয় কবর স্থান থেকে ২১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

কিছুদিন পূর্বে পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা। এর দুই দিন আগে পার্শ্ববর্তী দুই কিলোমিটার দূরের সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। এর মাস খানেক আগে আমিনপুর কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

কবরস্থানে আগত শামিম হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের কবরস্থানের কয়েকটি কঙ্কাল চুরি হয়ে গেছে। এখন এমন সময় চলে আসছে বাঁচলেও নিরাপত্তা নেই, মরলেও নিরাপত্তা নেই। এমন ন্যক্কারজনক ঘটনা কারা ঘটাচ্ছে বিষয়টি প্রশাসনকে বের করতে হবে।

এলাকাবাসী জানান, কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল চুরির খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, কবর থেকে কঙ্কাল চুরি এটা খুবই অপ্রত্যাশিত ঘটনা। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪১   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শতভাগ বৃত্তি অর্জনে এলাকায় আনন্দোচ্ছ্বাস
বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ