নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
শনিবার, ৫ জুলাই ২০২৫



নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন, তারা ভবিষ্যতে কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও যদি মানবতাবিরোধী অপরাধে প্রমাণ মেলে, তাহলে আইনের আওতায় আনা সম্ভব। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। এমনকি দল হিসেবে আওয়ামী লীগের বিচারও সম্ভব যদি মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়।”

মব জাস্টিস বা গণপিটুনি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটা বিচার বিভাগের প্রতি অনাস্থার প্রকাশ নয়, বরং গত ১৭ বছরের জমে থাকা ক্রোধের বহিঃপ্রকাশ। তবে এই রাগ বা প্রতিক্রিয়া সমীচীন নয়।”

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, “আবু সাঈদ কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। জুলাইয়ের শহীদরা রাজনৈতিক পরিচয়ের বাইরে নাগরিক প্রতিনিধি ছিলেন। তারা স্বৈরশাসনের শিকার হয়ে রাস্তায় নেমেছিলেন এবং নিজেদের অধিকার আদায়ে জীবন দিয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ‘জুলাই আন্দোলন’কে গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৫   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইলেন শিক্ষার্থী তাসমিম
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ