কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়
শনিবার, ৫ জুলাই ২০২৫



কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়

নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। শনিবার (৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান ও আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের, যাঁদের আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ ও দুঃশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন।

সিনিয়র সচিব বলেন, “জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমাদের সবার উচিত তরুণদের আদর্শ ধারণ করা। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের সকলকে সততা, নৈতিকতা, মানবিকতা ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির স্মারক হিসেবে সিনিয়র সচিবকে একটি ক্রেস্ট প্রদান করেন।

এসময় তিনি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় একটি হলুদ ক্যাসিয়া গাছ রোপণ করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৬   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ