সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
রবিবার, ৬ জুলাই ২০২৫



সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অভিযান চালিয়ে ২৩০ গ্রাম গাঁজা, ৮৪টি গাঁজার পুরিয়া, ৬টি দেশীয় অস্ত্র, ২টি চাপাতি, একটি কুরাল, ৫টি মোবাইল ফোন ও নগদ ৩২০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে আটক আলী আকবর (৫৮), সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের মৃত হাসান আলীর ছেলে।

আটককৃতকে অভিযান শেষে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:০১   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ