আদালতকে ‘ভুল তথ্য’ দিয়ে জামালপুরে সরকারি জমি দখলে নেয়ার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালতকে ‘ভুল তথ্য’ দিয়ে জামালপুরে সরকারি জমি দখলে নেয়ার অভিযোগ
সোমবার, ৭ জুলাই ২০২৫



আদালতকে ‘ভুল তথ্য’ দিয়ে জামালপুরে সরকারি জমি দখলে নেয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি কোটি টাকা মূল্যের জমি দখলে নেওয়ার জন্য আদালতকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ মোড় সংলগ্ন এলাকায় সরকারি মালিকানাধীন একটি জমি নিয়ে এই চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, শ্রী লক্ষী চাঁন ও শ্রী মানিক চাঁন নামের দুই ব্যক্তি সম্পূর্ণ স্বত্ব-স্বার্থবিহীন এক ব্যক্তিকে বিবাদী বানিয়ে আদালতকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে একতরফাভাবে রায় কার্যকর করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার দিয়ার কৃষ্ণাই (১ম খন্ড) মৌজার আরওআর ও বিআরএস ১নং খতিয়ানভুক্ত ১৯ নং আরওআর দাগ এবং ২২ নং বিআরএস দাগের মোট ০৭ শতাংশ ভূমি জামালপুর জেলা প্রশাসকের নামে নথিভুক্ত। এই জমির ওপর সরকারি স্বত্ব প্রতিষ্ঠিত থাকলেও, মামলার প্রক্রিয়ায় জেলা প্রশাসক বা সহকারী কমিশনার (ভূমি)-কে বিবাদী করা হয়নি। ফলে সংশ্লিষ্ট মহল এই মামলার রায়কে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন।

এই ঘটনায় জামালপুর জেলা প্রশাসক রাষ্ট্রপক্ষে বাদী হয়ে ইতোমধ্যে লক্ষী চাঁন চৌধুরী ও মানিক চাঁন চৌধুরী’র দায়ের করা মামলার একতরফা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। উক্ত আপিলে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দিয়ার কৃষ্ণাই গ্রামের মৃত মানিক চাঁন চৌধুরীর ছেলে কার্তিক চৌধুরী, জীবন চৌধুরী এবং মৃত গোদারাম চৌধুরীর ছেলে লক্ষী চাঁন চৌধুরী।

মোকাবিলা বিবাদী হিসেবে রয়েছেন কঠিয়ারবাড়ী গ্রামের মৃত খোরশেদ আলম ওরফে খুশীর ওয়ারিশ ছেলে আনোয়ার হোসেন, সুমন, মেয়ে অবিরন বেগম ও খুকু মনি সহ নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামালপুর ও আবাসিক প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এমতাবস্থায় সরিষাবাড়ী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এটিকে সরকারি সম্পত্তি বেহাত করার একটি সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে দেখছেন। সরিষাবাড়ী সচেতন মহল এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সরকারি ভূমি উদ্ধার ও স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছেন।

সেইসাথে জনস্বার্থ রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে দায়িত্বশীল মহলের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও সরিষাবাড়ীর সচেতন মহলের নাগরিকরা।

বাংলাদেশ সময়: ২২:০৬:০৬   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ