জামালপুরে যুবদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যুবদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোমবার, ৭ জুলাই ২০২৫



জামালপুরে যুবদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং যুব নেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় পিংনা ছাত্রদলের নেতাকর্মীরাও।

সোমবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় পিংনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের পিংনা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুব নেতা সাখাওয়াত হোসেন, আব্দুল মোতালেব দুদু, জনি মিয়া, শ্রমিক দলের জুলহাস উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল মিয়া এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তালুকদার প্রমুখ।

পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব সমাবেশটি পরিচালনা করেন। এই কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পিংনা ইউনিয়ন যুবদলের একাংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং বিদ্রোহের মনোভাব প্রকাশ করছে। বক্তারা এই ধরনের কার্যকলাপকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সামিল বলে মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৪৩   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ