বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও অনুকূলে আনতে হবে : রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও অনুকূলে আনতে হবে : রাষ্ট্রদূত
বুধবার, ৯ জুলাই ২০২৫



বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও অনুকূলে আনতে হবে : রাষ্ট্রদূত

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একইসঙ্গে তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও অনুকূলে আনার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর হোটেল ‘চায়না-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগে চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে অবকাঠামো, এনার্জি, বন্দর ইত্যাদি খাতে বিনিয়োগে চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগ পরিবেশ আরও অনুকূলে হলে বাংলাদেশে চীনা কোম্পানিগুলো আরও ব্যাপক ভূমিকা রাখতে পারবে।

চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিএইবি) আয়োজিত সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ও চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি হান কুন বক্তব্য দেন।

বিডার চেয়ারম্যান বলেন, বাংলাদেশে যেকোনো দেশ বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে বিডা সহযোগিতা করবে। চীনা বিনিয়োগ বাড়াতে সেখানে বিডার একটি অফিস খোলা হবে। তবে বাংলাদেশে চায়না টাউন নেই। ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, চীন আমাদের বিশ্বস্ত বন্ধু। তাদের সঙ্গে আমাদের খুব ভালো অংশীদারত্ব রয়েছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে শীর্ষ দেশও চীন। তবে চীনের সঙ্গে আমাদের এনার্জি ও বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতার আরও সুযোগ আছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশে বিভিন্ন চীনা কোম্পানি আইসিটি খাতে সহযোগিতা করছে। সাইবার নিরাপত্তা খাতেও আমরা চীনের সহযোগিতা পাচ্ছি। তবে আমাদের হাইটেক পার্কে চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগে আরও সুযোগ নিতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪৪   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ
মৃত্যু জয় করে কালকিনি তাহাজ্জুলের জজ হওয়ার স্বপ্ন পূরণ
নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ