গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
রবিবার, ১৩ জুলাই ২০২৫



গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শনিবার (স্থানীয় সময়) দিনভর চালানো হামলায় আরও অন্তত ১১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিতর্কিত মানবাধিকার সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে চালানো গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। তারা সবাই ত্রাণ সংগ্রহে এসেছিলেন বলে জানা গেছে।

এছাড়া ইসরায়েলি যুদ্ধবিমান আল–শাতি শরণার্থী শিবিরে হামলা চালায়। ঘনবসতিপূর্ণ এ এলাকায় বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চরম আতঙ্ক আর শোকের ছায়া বিরাজ করছে।

মানবিক সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে গাজায়। খাদ্য, ওষুধ ও নিরাপত্তার অভাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং অনেককে জিম্মি করা হয়। সেই থেকে গাজায় টানা হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৫৭ হাজার ৮৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিলেও এখনো পর্যন্ত তা বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭:২৩:১৮   ২৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ