আত্মবিশ্বাস না থাকলে মানুষ খারাপ প্রভাবে প্রভাবিত হয়: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্মবিশ্বাস না থাকলে মানুষ খারাপ প্রভাবে প্রভাবিত হয়: ডিসি
রবিবার, ১৩ জুলাই ২০২৫



আত্মবিশ্বাস না থাকলে মানুষ খারাপ প্রভাবে প্রভাবিত হয়: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘যদি বই না পড়ি আমাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে না। আত্মবিশ্বাস না থাকলে মানুষ বিভিন্নভাবে খারাপ প্রভাবে প্রভাবিত হয়ে পরে। যদি আত্মবিশ্বাস থাকে, হৃদয় যদি জ্ঞানের আলোয় আলোকিত হয় বাইরের কোনো খারাপ দিক প্রভাবিত করতে পারবে না। সে লক্ষ্যে আমরা লাইব্রেরীগুলো সাজাতে চেয়েছি।

রবিবার (১৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলার বিভিন্ন লাইব্রেরীতে বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা সদর উপজেলার ২০টি পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বই উপহার দেন তিনি।

তিনি আরও বলেণ, ‘আমরা প্রথমে চিন্তা করেছি, কোন ধরণের বই পাঠকদের আনন্দ দিতে পারবে। পাঠক যেন লাইব্রেরীমুখী হয় সেই বইগুলো আমরা নির্বাচন করেছি। সবাই যদি বই পড়ার প্রতি আগ্রহবোধ করে অন্য ক্যাটাগরির দিকে যাবো। পাঠ্যবই পড়ে ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে, মানুষ হিসেবে সমাজে কি ধরণের আচরণ করতে হবে। কিভাবে জীবন পরিচালনা করেবন, জীবনের খোলা মঞ্চটা কোথায় জানতে হলে এ বইগুলো পড়তে হবে। জীবনটা ছোট নয়, অনেক বড়। সেটা যেন ছোট না করে ফেলে সে জন্য বইগুলো পড়তে হবে।’

কারাবন্দিদের বই পড়ার বিষয়ে তিনি বলেন, ‘কারাগারের ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন হয়েছে। পরিবেশ উন্নত হয়েছে, মানববাধিকার নিশ্চিত করা হয়। কারাগারে যারা আছে, তাদের যদি অনুপ্রাণিত করে তাদের নেতিবাচক চিন্তাধারাকে পরিবর্তন করতে এই বইগুলো কাজে লাগবে।

তিনি আরও বলেন, ‘কাউকে ভালো হতে বললেই ভালো হতে পারে না। তাকে ভালো হওয়ার পথ দেখাতে হয়। সে চায় কিন্তু পারে না। বারবার অশুভশক্তি বাধা দেয়। আমরা চাই বই পড়ার মধ্যে দিয়ে তার আত্মবিশ্বাস ও ভিতরের শক্তি বৃদ্ধি পাক। বইগুলো নিয়ে সাজিয়ে রাখবেন না। বইগুলো সকলের সম্পদ, সবাই যেন পড়ার সুযোগ পায়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই দেয়ার চেষ্টা করবো।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর ইসলামি আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫৭   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে নগরকান্দায় মানববন্ধন
বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের
১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ