জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
বুধবার, ১৬ জুলাই ২০২৫



জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত

আজ জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিশন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আজ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় গত ১৪ দিন ধরে কমিশনের সঙ্গে ৩০টি রাজনৈতিক দলের অনুষ্ঠিত ধারাবাহিক আলোচনার বিভিন্ন দিক ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য দূরীকরণে সম্ভাব্য প্রস্তাব ও নীতিগত দিক নিয়ে আলোচনা হয়।

কমিশন সূত্রে জানা গেছে, জুলাই মাসের মধ্যে দ্রুত জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আবারো সংলাপে বসবে কমিশন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৪   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ