ফরিদপুরে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



ফরিদপুরে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৭তম দিন উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা দেড়টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউজ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে।

এর আগে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সার্কিট হাউজের সামনে জড়ো হন।

এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে দুপুর ১টা ৩২ মিনিটে গাড়িবহর নিয়ে সার্কিট হাউজে পৌঁছান এনসিপির নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫২   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ