নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে: খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে: খসরু
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে: খসরু

আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জেএসডির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে।

জনগণের কাছে যেতে হয়নি বলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন মন্তব্য করে খসরু বলেন, জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তা-ই টিকে থাকবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে অনেক দেশ পিছিয়ে গেছে। নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সব দলের প্রতি সম্মানবোধ রক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১২   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ