শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে : মৎস্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে : মৎস্য উপদেষ্টা
শনিবার, ১৯ জুলাই ২০২৫



শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘শ্রমিকরাই এই দেশের মূল চালিকা শক্তি। আপনাদের অবদানেই দেশ এগিয়ে যাচ্ছে, আপনারাই বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম। দেশের অর্থনীতিকে আপনারাই সচল রেখেছেন।’

উপদেষ্টা আজ বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫’ - এর অংশ হিসেবে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের জন্য কাজ করে যাচ্ছে । শ্রম আইনে শ্রমিকদের যে সকল অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার তা বাস্তবায়নের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জুলাই শহীদ পরিবার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের ফলে শহীদ পরিবার কিছুটা আশার আলো দেখলেও তাদের হৃদয়ের কান্না এখনও থামেনি। এই পরিবারগুলোর পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা আমাদের সকলের দায়িত্ব।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম সফিকুজ্জামান।

বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, মালিকপক্ষের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০২   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ