শহীদদের জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করব: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদদের জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করব: ডিসি
শনিবার, ১৯ জুলাই ২০২৫



শহীদদের জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করব: ডিসি

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে ধরে রাখতে এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে হাজীগঞ্জের স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ২১ জন শহীদের পরিবারের সদস্য এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বলেন, “১৯শে জুলাই সারাদেশে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, আমাদের সকল শহীদদের স্মরণে তাদের স্মৃতি রক্ষায় ও স্মৃতিকে ধরে রাখার জন্য জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে আমরা সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি বনপরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।”

তিনি আরও বলেন, “প্রতিটি জেলায় আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। তাদের সকলের স্মৃতি রক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। তার অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলায় আমাদের ২১ জন যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি ধরে রাখতে, তাদের ত্যাগ এই দেশের জন্য সেই ত্যাগকে স্মরণীয় করে রাখতে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাস্বরূপ আমরা এই মাসব্যাপী যে কর্মসূচি পালন করে যাচ্ছি, তার ধারাবাহিকতায় আজকে এই জুলাই বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভে আমরা ২১ জন শহীদ পরিবারের উদ্দেশ্যে ২১টি বকুল ফুল গাছ রোপণ করলাম।”

ডিসি জাহিদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা প্রত্যাশা করি এই বকুল গাছের বকুল ফুল যে সৌরভ ছড়াবে, আমাদের শহীদরা যেভাবে আত্মত্যাগ ও আত্মদান করেছিল এদেশের জন্য, সেই সৌরভ আমরা বিকশিত হয়ে তাদের যে উদ্দেশ্যে তারা এদেশের জন্য জীবন দিয়েছে, আমরা তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করব। আমরা তাদের কাঙ্ক্ষিত তারা যে দেশের প্রত্যাশা করেছিল, আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে প্রতিষ্ঠা করব। শহীদ পরিবারের স্বজনদের ধন্যবাদ জানাচ্ছি।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়কারী, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান এবং জেলা শহীদ পরিবারের স্বজনরা।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৩০   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ