ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে চাচার মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে চাচার মৃত্যুদণ্ড
সোমবার, ২১ জুলাই ২০২৫



ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে চাচার মৃত্যুদণ্ড

ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরুদ্দিন মোল্যা (৫৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় ৫ লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়। আসামির জমিজমা বিক্রি করে ওই কিশোরীর পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেন আদালত।

সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি ওই প্রতিবন্ধী কিশোরী সম্পর্কে চাচা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে ধর্ষণ করে ওই ব্যক্তি। ওই সময়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে এবং কিশোরীকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। পরদিন কোতোয়ালি থানায় মামলাটি করেন কিশোরীর বাবা।

এ মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘একটি পরিবারের প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে তার বয়স্ক চাচা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যা সমাজের জন্য হুমকিস্বরূপ, যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। যাতে একজন কিশোরী বা তরুণী তার পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদে থাকে, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৬   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড
প্লট দুর্নীতি অভিযোগে শেখ হাসিনার সঙ্গে রেহানার তিন সন্তানের কারাদণ্ড
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ