মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ

প্রথম পাতা » আইন আদালত » মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬



মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত থেকে বের করার সময় ময়লা পানি নিক্ষেপ ও পচা ডিম ছোড়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

রিমান্ড মঞ্জুর শেষে আদালত থেকে তাকে নিয়ে ভ্যানে তোলার সময় উপস্থিত সংক্ষুব্ধ এক ব্যক্তি পলিথিনে করে আনা ময়লা পানি তার শরীরে নিক্ষেপ করেন।
এসময় তার দিকে পচা ডিমও ছুড়ে মারা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি আগে থেকেই একটি পলিথিনে করে ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

এসময় পুলিশ ওই ব্যক্তিকে সরিয়ে দ্রুত মাসুদ উদ্দিন চৌধুরীকে নিয়ে যায়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই লক্ষ্যেই তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৪   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
নারায়ণগঞ্জে নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ