মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা
সোমবার, ২১ জুলাই ২০২৫



মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা

জেলায় আজ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।

আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এ বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. আনোয়ারুল ইসলাম, নার্সারী মালিক সমিতির সভাপতি শ্রী স্বপন চন্দ্র মন্ডল।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মমিন প্রমুখ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃক্ষ মেলায় ১৫ টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সহ প্রায় ১৫০ প্রজাতির গাছের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১১:০০   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মেঘলা বাসে যাত্রীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী
দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী
ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট
ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ