ওএমএসের মাধ্যমে আলু বাজারজাতকরণের চেষ্টা চলছে: কৃষি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওএমএসের মাধ্যমে আলু বাজারজাতকরণের চেষ্টা চলছে: কৃষি উপদেষ্টা
সোমবার, ২১ জুলাই ২০২৫



ওএমএসের মাধ্যমে আলু বাজারজাতকরণের চেষ্টা চলছে: কৃষি উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, কৃষকরা এবার অনেক আলু উৎপাদন করেছে। যদি তারা প্রকৃত দাম না পায় তাহলে হয়তো বা আগামীতে উৎসাহ হারিয়ে ফেলবে। এ জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত আলু ওএমএসের মাধ্যমে বাজারজাতকরণের চেষ্টা করা হচ্ছে।

উপদেষ্টা আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এবার পেঁয়াজেরও বেশ ভালো ফলন হয়েছে যার কারণে আমদানি না করেও আমরা মোটামুটি ভালো দামে পেঁয়াজ কিনতে পারছি।’

তিনি জানান, আমাদের অনেক সংকট রয়েছে তারপরও আমরা কৃষকের উৎপাদিত কাঁচা সবজি যেমন মূলা টমেটো ফুলকপি সংরক্ষণের জন্য ১০০টি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করতেছি। ভবিষ্যতের সারাদেশে এভাবে আরও কোলেস্টোরেজ নির্মাণ করা হবে।

কৃষি উপদেষ্টা বলেন, অতীতের সরকার কৃষকের যন্ত্রপাতি ক্রয়ের নামে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করেছে। সেগুলো আমরা অনুসন্ধানের জন্য কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছি।

উপদেষ্টা বলেন, এবার সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত দেশে সারের কোনো সংকট হবে না। এছাড়া আর আমদানির ক্ষেত্রে যে সমস্ত বকেয়া ছিল সেগুলো পরিশোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৩৩   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাত ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বেস্ট ফ্রেন্ডের জন্যই কি বিচ্ছেদের পথে মৌনি-সুরজ?
কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স চীনে অনুষ্ঠিত
একপাশে টেলএন্ডারদের রেখে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ২৭৮
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
নগরকান্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
অন্তর্বর্তী আইনে দ্রুতই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ