জুলাই গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা
সোমবার, ২১ জুলাই ২০২৫



জুলাই গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় নবনির্বাচিত সভাপতি রিয়াফত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের নয়—এটি দেশের প্রান্তিক মানুষের ন্যায়ের কণ্ঠস্বর।

অন্য বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক নতুন যুগান্তকারী অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলছি, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় বিশিষ্টজন, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৩১   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ