কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
সোমবার, ২১ জুলাই ২০২৫



কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকালে নগরীর ভিক্টোরিয়া কলেজ এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।

এ সময় জম-জম টাওয়ারের জম-জম ক্যান্টিন, ক্যাফে কর্নার এবং গোল্ডেন স্পুন চাইনিজ রেস্টুরেন্টকে এমআরপি চেয়ে বেশি দামে খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও পরিবেশন করায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ক্যাবের সাধারণ সম্পাদক মো: মাসাউদ আলম, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: কাউসার মিয়া বলেন, ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:০৭   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী আইনে দ্রুতই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী
দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী
দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী
আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী
জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে - পানি সম্পদ মন্ত্রী
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ