দুঃসংবাদের মাস হয়ে উঠেছে ‘জুলাই’: সামিরা খান মাহি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুঃসংবাদের মাস হয়ে উঠেছে ‘জুলাই’: সামিরা খান মাহি
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



দুঃসংবাদের মাস হয়ে উঠেছে ‘জুলাই’: সামিরা খান মাহি

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি মনে করেন, একটার পর একটা দুর্ঘটনা ঘটায় বাংলাদেশে ‘জুলাই’ মাস হয়ে উঠেছে দুঃসংবাদের মাস।

সোমবার (২১ জুলাই) ফেসবুকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে শিক্ষার্থীদের লাশ উদ্ধারের একটি ছবি আপলোড করেন মাহি। এর ক্যাপশনে লেখেন,

এই জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে। কখনও আকাশ থেকে ভেঙে পড়ছে বিমান, কখনও নদী গিলছে প্রাণ, আবার কখনও রাস্তায় ঝরছে তরতাজা জীবন।

হতাশ হয়ে সামিরা খান মাহি আরও লেখেন,

একটার পর একটা দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আতঙ্কের খবর নিয়ে। এভাবেই কি চলবে? আমরা কি আর একটু নিরাপদ জীবন আশা করতে পারি না?

সবশেষে এ অভিনেত্রী লেখেন,

আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। আমরা যেন শোক নয়, শান্তির খবর শেয়ার করতে পারি — এই আমাদের প্রার্থনা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের জুনিয়র সেকশনের ভবনে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই বিকট বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০৫   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ