বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে
রবিবার, ২৭ জুলাই ২০২৫



বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন। সাংহাই ও গুয়াংজৌতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে তারা এই আগ্রহ প্রকাশ করেন।

২১ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ একশ’রও বেশি চীনা বিনিয়োগকারী অংশ নেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ দূতাবাস।

২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাংহাই ও গুয়াংজৌয়ে অনুষ্ঠিত এই বিনিয়োগ প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সেমিনারের পাশাপাশি, প্রতিনিধি দলটি চীনের দুই শহরের ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে। এসব আলোচনায় বাংলাদেশে নতুন বা সম্প্রসারিত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনার প্রধান খাতগুলোর মধ্যে ছিল নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক (RMG), স্বাস্থ্যসেবা এবং ভোক্তা ইলেকট্রনিক্স।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘চীনা কোম্পানিগুলোর আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে, বিশেষত মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।’

বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিনিধি দলের সঙ্গে এই সফরে অংশ নেন সিটিব্যাংক এনএ, ইস্টার্ন ব্যাংক পিএলসি এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড এর প্রতিনিধিরা।

এই সফরের মাধ্যমে চীনের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

পাশাপাশি, পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়, যাতে এই অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা যায়।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৬   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ
আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ