মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে: নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে: নাহিদ
রবিবার, ২৭ জুলাই ২০২৫



মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে: নাহিদ

আমরা বলছি এই মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে। আমদের একটি গণকল্যাণমুখী রাষ্ট্র হবে। ইনশাআল্লাহ এই নাগরিক পার্টি জনগণের কল্যাণে কাজ করবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৭ জুলাই) বেলা ১২টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন,‘যে সরকার ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে সেই সরকারকে সাধারণ ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নামিয়েছে। তারা তরুণদের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করবে।’

নাহিদ বলেন, ‘নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যার মাধ্যমে জনগণ তাদের জন্য একটি নতুন সংবিধান তৈরির রায় দেবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘নেত্রকোনা বন্যাকবলিত এলাকায় একটি টেকসই জেলা গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টিকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এই নাগরিক পার্টি জনগণের কল্যাণে কাজ করবে।’

এরআগে জুলাই পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বেলা ১২টায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে আসেন।

রোববার (২৭ জুলাই) বেলা ১২টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা। ছবি: সময় সংবাদ

তারও আগে জেলা শহরে পদযাত্রা করার কথা থাকলেও সে সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে এক মতবিনিময় সভা করেন নাহিদ ইসলাম ও সার্জিস আলমরা। পরে পুরাতন কালেক্টরেট মাঠে যান।

সেখান থেকে সারজিস আলমের নেতৃত্বে শহীদ মিনার পর্যন্ত হেঁটে যান নেতাকর্মীরা। পুনরায় প্রায় ৩০০ মিটার পদযাত্রা করে মাঠে গিয়ে বক্তব্য রাখেন, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সমাবেশের সঞ্চালনা করেন সারজিস আলম। পরে তিনজনের বক্তব্য শেষে দ্রুত সমাবেশস্থল ত্যাগ করে শেরপুরের দিকে রওয়ানা হয়েছেন নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৫৬   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ