রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
রবিবার, ২৭ জুলাই ২০২৫



রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) ভোরে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোলাকান্দাইল পূর্বপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়ার হোসন (২০), জাকির হোসেনের ছেলে সজীব মিয়া (২২), আসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫৫) ও জাকির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫)।

অভিযানে তাদের কাছ থেকে ৬ লিটার বাংলা মদ, ২টি ট্যাটা, ১টি ছুরি, ২টি রামদা, ২টি দা, একটি খেলনা পিস্তল, একটি বল্লম এবং একটি হেমার (লোহার হাতুড়ি) উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩২   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ