গণঅভ্যুত্থানের ফসল নির্বাচন, সংস্কার ও বিচার নিশ্চিতের দাবি এনসিপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅভ্যুত্থানের ফসল নির্বাচন, সংস্কার ও বিচার নিশ্চিতের দাবি এনসিপির
সোমবার, ২৮ জুলাই ২০২৫



গণঅভ্যুত্থানের ফসল নির্বাচন, সংস্কার ও বিচার নিশ্চিতের দাবি এনসিপির

জামালপুর প্রতিনিধি : একটি গণঅভ্যুত্থানের মাধ্যমেই দেশে নির্বাচনের স্বপ্ন বাস্তব হয়েছে এবং আরও চার বছর অপেক্ষা করতে হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অপপ্রচার চালানো হচ্ছে, অথচ তারাই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। এনসিপি নির্বাচন চায়, তবে তার আগে মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের তমাল তলা থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রা শেষে ফৌজদারি মোড়ের পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সভায় জাতীয় নাগরিক পার্টি উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে, যেখানে প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধি থাকবে। যদিও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনে এখনো ঐকমত্য হয়নি, তিনি সংশ্লিষ্টদের এনসিপির সঙ্গে একমত হওয়ার আহ্বান জানান।
তিনি পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, “আমরা পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার চাই, যাতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের পুলিশ রাজনৈতিক হবে না এবং নির্বাচন কমিশন রাজনৈতিক দলের স্বার্থ পূরণ করবে না - আমরা এমন সংস্কার চাই। বাংলাদেশের পুলিশ হবে জনগণের।” তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে শুধু ক্ষমতার পরিবর্তন নয়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া উচিত।

আগামী ৫ আগস্টকে সামনে রেখে জুলাই সনদ ঘোষণার প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, “৩ আগস্ট আমরা ঢাকায় সমবেত হবো, আমরা ৫ আগস্টকে যেন দারুণভাবে উদযাপন করতে পারি। শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য কেউ রক্ত দেয়নি, এতগুলো মানুষ রক্ত দিয়েছে সত্যিকারের পরিবর্তনের জন্য। আমরাও নির্বাচন চাই কিন্তু তার আগে সংস্কার এবং বিচার নিশ্চিত করতে হবে।”

জামালপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “জামালপুরে কোনো উন্নয়ন হয়নি, ব্যাংক লুটপাটের মতো জামালপুরে সমিতির নামে অর্থ লুটপাট হয়েছে। জামালপুরের অনেক সমস্যা, এসব সমস্যা সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকার জন্য জামালপুরবাসীকে আহ্বান জানান তিনি।”
পথসভায় এনসিপির যুগ্ম মহাসচিব ডা. তাসনিম জারা বলেন, “সংস্কারের জন্য, জুলাই সনদের জন্য আমরা এখানে এসেছি। সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে। রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে, পরিবর্তন আসতেই হবে।” তিনি আরও যোগ করেন, “আমরা বারবার প্রতারিত হয়েছি, এবার আর হবো না। জামালপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু ছাত্ররা পড়তে পারে না। এ ধরনের মেডিকেল কলেজ আসলে কী কাজে আসছে ?”

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্টরা রাষ্ট্রের অধিকার হরণ করেছে। রাষ্ট্রের জনগণের অধিকার রক্ষায় আমরা একসঙ্গে লড়ব, একসঙ্গে অধিকার প্রতিষ্ঠা করব।”

পথসভায় উপস্থিত থাকলেও সময় স্বল্পতার জন্য বক্তব্য রাখতে পারেননি মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী ও শামান্তা শারমিনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ২১:২৪:০১   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু
রূপগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার ঢাকা ডিবি পুলিশের ৩ সদস্য
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে - আইনমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ