জামালপুরে ১৬ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শিপন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১৬ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শিপন গ্রেপ্তার
সোমবার, ২৮ জুলাই ২০২৫



জামালপুরে ১৬ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শিপন গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ১৯ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী ও সেবনকারী শিপন (৪৬) কে ১৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে সরিষাবাড়ী পৌরসভার অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম রাশেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত শিপন মিয়া সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ২টি এবং সরিষাবাড়ী থানায় ১৭টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী।

ওসি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ জানান, শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী। তার বিরুদ্ধে পূর্বে ১৯টি মাদক মামলা চলমান রয়েছে এবং আজ তাকে ২০তম মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২১:২১   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী
সালথায় স্কুলের জন্য জমি দান, অব্যবহৃত জমি ফেরত চান দাতা পরিবারের উত্তরসূরি
সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ