নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের পেছনে অপর আরেকটি ট্রাকের ধাক্কায় আবু সাঈদ নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কাছিকাটা টোল প্লাজার সামনে রাজশাহীগামী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পিছন দিক থেকে অপর একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার আবু সাঈদ নিহত হন।

এসময় ট্রাকচালক নাসিম উদ্দিনও গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহত ট্রাকচালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:৩২:২০   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ