অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

মানবপাচার চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির সারওয়াক রাজ্যের কুচিং আন্তর্জাতিক বিমানবন্দর (এলটিএকে) থেকে তাদের আটক করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কুয়ালালামপুর থেকে একটি বিমানে করে সারওয়াক পৌঁছানোর পরপরই সারওয়াক অভিবাসন বিভাগের মনিটরিং, কন্ট্রোল ও এনফোর্সমেন্ট ইউনিট (ইউপিকেপি) তাদের আটক করে।

প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, আটকদের কারও মালয়েশিয়ায় বৈধ প্রবেশের রেকর্ড অভিবাসন বিভাগের সিস্টেমে নেই।

সারওয়াক অভিবাসন বিভাগ আরও জানায়, তাদের পাসপোর্টে ব্যবহৃত অভিবাসন সিলগুলো নকল বলেও সন্দেহ তাদের।

এছাড়া এই চক্রের এজেন্টদের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রত্যেকে ১৮ হাজার থেকে ২০ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থ দিয়েছেন।

কর্তৃপক্ষ এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে আশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ১৩:২৮:০৫   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ