ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৯৮ - প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
১৬৫৮ - আওরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।
১৮০৬ - ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
১৮০৭ - লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।

১৮৫৬ - নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
১৯০৮ - স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
১৯১৯ - এয়েইমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।
১৯২৭ - নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
১৯৫৪ - ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।
১৯৭১ - এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ ভিয়েতনাম।
১৯৭৮ - চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।
১৯৭৮ - চীনে শেক্সপিয়ারের রচনাবলীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
১৯৯১ - সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশকব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।
১৯৯২ - জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৯৫ - আজকের দিনে ভারতের হয়ে প্রথম মোবাইল ফোনে কলকাতার মহাকরণে বসে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইউনিয়ন কমিউনিকেশন মিনিস্টার সুখরামের সাথে।
২০০৬ - কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
২০০৭ - বাংলাদেশে অর্ধশত বছরের পুরোনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।
২০১২ - মাইকেল ফেলপস ১৯৬৪ সালে লারিসা লাথিনিয়ার গড়া অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ পুরস্কার বিজয়ের রেকর্ড ভাঙ্গেন।

জন্ম

১৫২৭ - দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান, পবিত্র রোমান সম্রাট।
১৭০৪ - গাব্রিয়েল ক্রেমার, সুইজারল্যান্ডীয় গণিতবিদ।
১৭১৮ - ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টন।
১৭৩৬ - বিখ্যাত ফরাসি পদার্থবিদ চার্লস অগাষ্টিন কুলান।
১৮০০ - ফ্রেডরিখ ভোলার, জার্মান রসায়নবিদ।
১৮৩৫ - ফ্রান্স এর ৫০ তম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন।
১৮৭৫ - ফরাসি চিত্রকর জাক ভিয়ঁর।
১৮৮০ - মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক।
১৮৯১ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার।
১৯০৪ - বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি সাংবাদিক।
১৯১২ - মিল্টন ফ্রিড্‌ম্যান, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ।
১৯১৮ - পল বয়ার, আমেরিকান বায়োকেমিস্ট এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩১ - বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি।
১৯৪৪ - জেরাল্ডিন চ্যাপলিন, ইংরেজি, ফরাসি এবং স্পেনীয় ভাষার বিশিষ্ট অভিনেত্রী।
১৯৪৬ - পি সি সরকার জুনিয়র(প্রদীপ চন্দ্র সরকার), ভারতীয় বাঙালি জাদুকর।
১৯৪৭ - মুমতাজ, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫৫ - আহমদ আবদুল কাদের, ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব
১৯৫৭ - মনতাজুর রহমান আকবর, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৬৫ - জে কে রাউলিং, ইংরেজ কল্পকাহিনি লেখিকা।
১৯৬৬ - ডিন কেইন, মার্কিন টিভি অভিনেতা। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন।
১৯৮৯ - ভিক্টোরিয়া আজারেঙ্কা, বেলারুশীয় টেনিস খেলোয়াড়।
১৯৯২ - কাইল লারসন, আমেরিকান রেস কার ড্রাইভার।

মৃত্যু

১৮৭৫ - অ্যান্ড্রু জন‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।
১৯৪০ - উধাম সিং , ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী।
১৯৪৩ - হেডলি ভেরিটি, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯৪৪ - অঁতোয়ান দ্য স্যাঁত-এগজ্যুপেরি, ফরাসি লেখক, সাংবাদিক, বৈমানিক ও সেনাকর্মকর্তা।
১৯৭১ - সালাহউদ্দিন মমতাজ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা।
১৯৮০ - মোহাম্মদ রফি, ভারতীয় সংগীতশিল্পী।

১৯৮০ - শৈলেন্দ্রনাথ গুহরায়, ভারতে মুদ্রণ শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শ্রী সরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা।
১৯৮১ - ওমর তরিজোস, পানামার স্বৈরশাসক।
১৯৯২ - রতন সেন, কমিউনিস্ট নেতা।
২০০৯ - ইংলিশ ফুটবলার এবং ব্যবস্থাপক বব্বি রবসন।
২০১২ - আমেরিকান গায়ক ও গান লেখক বিল ডস।
২০১৪ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় লেখক।
২০১৭ - জান মোরো, ফরাসি অভিনেত্রী, গায়িকা, চিত্রনাট্যকার এবং পরিচালক।
২০২২ - নির্মলা মিশ্র, ভারতীয় বাঙালি সংগীত শিল্পী।
২০২২ - ফিদেল রামোস, ফিলিপাইনের ১২তম রাষ্ট্রপতি।
২০২৪ - অংশুমান গায়কওয়াড়, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৫৫   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা
বাড়ির মালিকের অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে: ডিসি
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরে ওজনে কম তেল দেওয়ায় খাজা পেট্রোলিয়ামকে জরিমানা
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা বরখাস্ত
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ