রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রসাশনের উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রসাশনের উচ্ছেদ অভিযান
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রসাশনের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।

ইউএনও সাইফুল ইসলাম জানান, মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছিল অন্তত ১৪-১৫টি মার্কেট, যেখানে কাঁচাবাজার, কাপড়, কসমেটিকস ও অন্যান্য ভাসমান দোকান বসিয়ে সড়কের এক-তৃতীয়াংশ দখল করে রাখা হয়েছিল। এ দোকানগুলো থেকে প্রতিদিন চাঁদাবাজি চলত লাখ লাখ টাকার। এর ফলে দীর্ঘ যানজটের পাশাপাশি পথচারীদের দুর্ভোগের শিকার হতে হতো প্রতিনিয়ত। মহাসড়ক দখল করে কেউ আর কোনো দোকান বসাতে পারবে না। দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় দখল করলে দোকানদারদের আটকও করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৪৯   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ