নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা পুনর্নির্ধারণে মাসুদুজ্জামানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা পুনর্নির্ধারণে মাসুদুজ্জামানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা পুনর্নির্ধারণে মাসুদুজ্জামানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের কারিগরি কমিটির প্রস্তাবনার তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিবিদ ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, “নির্বাচনী সীমা বিভক্ত করে আমাদের ঐক্য ভাঙা যাবে না। কলমের এক খোঁচায় আসন ভাগ করা হলেও, মানুষের হৃদয়ে আমি সবসময় ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করেছি এবং করব।”

সম্প্রতি নির্বাচন কমিশনের গঠিত বিশেষ কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে একত্র করে নতুনভাবে নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন এবং বন্দর উপজেলার মুছাপুর, মদনপুর, বন্দর, ধামগড় ও কলাগাছিয়া—মোট সাতটি ইউনিয়ন বাদ পড়েছে।

এ প্রেক্ষিতে মাসুদ বলেন, “এই সাতটি ইউনিয়ন দীর্ঘদিন অবহেলিত। নাগরিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ও কর্মসংস্থান সবদিক থেকেই পিছিয়ে রয়েছে। যেখানে উন্নয়নের প্রয়োজন, সেখানে করা হয়েছে বিভাজনের মতো বৈষম্যমূলক সিদ্ধান্ত- এটি মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “আলীরটেক, গোগনগর, মুছাপুর, মদনপুর, বন্দর, ধামগড় ও কলাগাছিয়া- এই সাতটি ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন। আমি ছিলাম, আছি এবং থাকব আপনাদের পাশে- দুঃখে, দুর্যোগে, উন্নয়নে ও অধিকার আদায়ে।”

নিজ দলের অভ্যন্তরের বিভক্তির রাজনীতির বিরুদ্ধেও তিনি কড়া অবস্থান জানান। মাসুদের ভাষায়, “বিএনপির শক্তি ঐক্যে, বিভাজনে নয়। যারা অভ্যন্তরে বিভক্তির রাজনীতি করছেন, তারা মূলত দলের আদর্শ ও নেতৃত্বের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন।”

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের পথে বিএনপি এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, “এই যাত্রায় কোনো গোষ্ঠীস্বার্থ, বিভাজন কিংবা গ্রুপিংয়ের জায়গা নেই। আমার রাজনীতি ঐক্যের, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি।”

তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে আশ্বস্ত করে বলেন, “সীমানা পুনর্নির্ধারণে পূর্বের অন্তর্ভুক্ত কিছু ইউনিয়ন বাদ পড়লেও আমি অতীতের মতোই আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।”

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৬   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়েল্ডিং মেশিনের ছদ্মবেশে চীন থেকে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী জব্দ
কালকিনিতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে সন্তোষপ্রকাশ
ইটপাথরের শহরে প্রকৃতির ছোঁয়া: কালকিনিতে কামাল হাওলাদারের নান্দনিক ছাদ বাগান পরিদর্শন করলেন শিক্ষক ও সাংবাদিকরা
কৃষকের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়, আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ