৫ আগস্টের আগেও হতে পারে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ আগস্টের আগেও হতে পারে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম
শনিবার, ২ আগস্ট ২০২৫



৫ আগস্টের আগেও হতে পারে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে।

শনিবার (২ আগস্ট) সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪০   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদারীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
স্পীকারের সাথে ইরানী রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
লালমনিরহাটে দুই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী
সদরপুর থানা পরিদর্শন ডিআইজির
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন
সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উদযাপিত
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে : ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ