নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত

জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই গণঅভ্যূত্থানে শহীদ মো. রবিউল ইসলাম ও শহীদ মো. সালাউদ্দিনের সুমনের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল পৌরসভা প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা বিএনপির সেক্রেটারি মো. মনিরুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এসএম আব্দুল হক, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু ও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যূত্থানে শহিদ, আহত পরিবারের সদস্য ও সম্মূখসারির যোদ্ধাদের সম্মিলন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।বক্তৃতা করেন পুলিশ সুপার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, মো. মনিরুল ইসলাম, এ্যাড. আতাউর রহমান বাচ্চু, জুলাই যোদ্ধা মো. টিপু সুলতান, প্রভাষক সামিরা খানম,শাফায়েত উল্লাহ।

বক্তব্য শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যূত্থান নিয়ে প্রধান উপদেষ্টার ভাষন প্রচার এবং নিহত ও আহতদের নিয়ে ডকুমেন্টারি চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২০   ৩৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ