ময়মনসিংহ রেঞ্জে দুই পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন, সরিষাবাড়ীর গৌরব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহ রেঞ্জে দুই পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন, সরিষাবাড়ীর গৌরব
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



ময়মনসিংহ রেঞ্জে দুই পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন, সরিষাবাড়ীর গৌরব

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠত্বের সম্মাননা পেয়েছেন সরিষাবাড়ী থানার দুই পুলিশ কর্মকর্তা। তাঁদের এই অর্জন স্থানীয় জনগণের কাছে পুলিশের দক্ষতা ও জনবান্ধব ভূমিকার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত জুন/২০২৫ মাসের কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই - নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী থানার রফিকুল ইসলাম। তাঁর সততা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া গত ৩০ জুলাই তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ প্রদান করেন।

এছাড়াও গত মে/২০২৫ মাসে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরাফাতুল হক খান। তাঁর নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা জেলা ও রেঞ্জ উভয় পর্যায়েই প্রশংসিত হয়েছে।

এই দুই কর্মকর্তা তাঁদের সাফল্যের পেছনে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদের আন্তরিক দিকনির্দেশনাকে বিশেষভাবে উল্লেখ করেন তাঁরা। এছাড়াও তাদের এই অর্জন সরিষাবাড়ীর জনগণের প্রতি উৎসর্গ করে সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:৫২:৪০   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ