গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে গণঅভ্যুত্থান সফল হবে না: এড. সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে গণঅভ্যুত্থান সফল হবে না: এড. সাখাওয়াত
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে গণঅভ্যুত্থান সফল হবে না: এড. সাখাওয়াত

গত বছরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে এই গণঅভ্যুত্থান সফল হবে না। তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁও স্ট্যান্ডে এক বিজয় র‍্যালির পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “আজকের এই দিনে যারা শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি গত ১৬ বছরে নিহত বিএনপির নেতাকর্মী ও সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সকল প্রকার দুর্নীতি, অনিয়ম ও অবিচার দূর করা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতে হবে।”

সাখাওয়াত হোসেন খান হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ঐক্যবদ্ধ না থাকা হয়, তাহলে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করবে এবং স্বৈরাচার কায়েম করার চেষ্টা করবে।” তিনি নেতাকর্মীদের পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৮   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট: সালথাকে হারিয়ে সদরপুর চ্যাম্পিয়ন
সরিষাবাড়ীতে জমির বিরোধে দুই নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম
এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুল গাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত
জামিন পেলেন দীপু মনি
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ