আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন

প্রথম পাতা » চট্টগ্রাম » আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন
বুধবার, ৬ আগস্ট ২০২৫



আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত ৪টি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। জুলাই অভ্যূত্থানের পর বাংলাদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। আমরা আশা করব ইনশায়াল্লাহ প্রধান উপদেষ্টার ঘোষণা দ্রুত বাস্তবায়িত হবে। আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই।

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বুধবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার ঘোষিত ২৮ দফা প্রসঙ্গে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘তিনি যে ২৮ দফা ঘোষণা দিয়েছেন, বিএনপি অনেক আপত্তি থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে সাধুবাদ জানিয়েছি।’

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন আপনাদেরকে অনুরোধ করব। রাজনীতির মাঠে আসুন, আপনাদের কর্মসূচি তুলে ধরুন। আমাদের ৩১ দফা আছে আর আপনাদের যা আছে তা নিয়ে জনগণের পাশে আসেন। জনগণের রায়ের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। মনে রাখবেন শেষ বিচারে জনগণ সঠিক রায় দেবে। আর জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।

এসময় অন্যান্যের মধ্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ মহানগর বিএনপি এবং দক্ষিণ জেলা বিএনপির নেতারা। পরে নগরীর বিশাল বিজয় র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩১   ২০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ