জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট

প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট

জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট আয়োজনসহ ১৩ দফা বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর সুন্নি জোট। আগামী ১৫ নভেম্বর চট্টগ্রামে জনসভা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাদের দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ ১৩ দফা উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে আছে– নির্বাচন কমিশন ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন গণভোটের আয়োজন করা, রাষ্ট্রীয় যে কোনো বৈঠকে সব নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, অর্থ পাচারকারী ও আদালতে দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। চট্টগ্রামে কর্মসূচি ছাড়াও ২৯ নভেম্বর কুমিল্লায়, ৩০ নভেম্বর হবিগঞ্জে, ৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে জনসভা ও ২০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মো. আসলাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইবরাহীম আখতারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আশেকুর রহমান হাশেমী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৪   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ