জামালপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ
বুধবার, ৬ আগস্ট ২০২৫



জামালপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ

জামালপুর প্রতিনিধি : ‌জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর আওনা ইউনিয়ন শাখার সভাপতি কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়‌, কবির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। গত ৪ জানুয়ারি রাতে শিমলা বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংগঠনের কর্মীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় কয়েকজনকে আটক করা হলেও কবির হোসেন পলাতক ছিল।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, গ্রেফতারকৃত ব্যক্তি সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:২৬   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ