দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে: বাণিজ্য উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে: বাণিজ্য উপদেষ্টা
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে: বাণিজ্য উপদেষ্টা

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।

পাটপণ্য রফতানিতে ভারতের নতুন বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, পাট পণ্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে রফতানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না।

ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দীন আরও বলেন, ব্যবসায়ীরা কীভাবে মোকাবিলা করছেন, তারাই ভালো বলতে পারবেন। তবে এক্ষেত্রে সমস্যা আছে বলে মনে হচ্ছে না। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও, এখনো সাড়া মেলেনি।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:১৬   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ