মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ডিসি
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ডিসি

“আমার দরজা সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য খোলা।”—মুক্তিযোদ্ধাদের প্রতি এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা ইউনিট কমান্ডের পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

জেলা প্রশাসক বলেন, যারা দেশের জন্য জীবন বাজি রেখে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই এই দেশ অর্জিত হয়েছে। তিনি বলেন, “আপনারা জাতির সূর্যসন্তান, আপনাদের দেখে আমরা গর্ববোধ করি।” তিনি আরও জানান যে তার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তাই মুক্তিযোদ্ধাদের প্রতি তার বিশেষ সম্মান ও আন্তরিকতা রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। তিনি বলেন, জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় তিনি তাদের প্রতি খুবই আন্তরিক, তাই তার কাছে তাদের কোনো চাওয়া-পাওয়া নেই।

বাংলাদেশ সময়: ২২:১৪:৫৮   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ